অর্থনীতি

এপ্রিলের ১২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ডলার। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

 

এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

 

এর আগে গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। অন্যদিকে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটিও দেশের ইতিহাসে নির্দিষ্ট কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন