আন্তর্জাতিক

এফবিআই প্রধানের ইমেইল হ্যাক করলো ইরানি হ্যাকাররা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে সেখান থেকে সংগৃহীত বিভিন্ন ছবি ও তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে ইরানি হ্যাকাররা।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ের ব্যক্তিগত, ব্যবসায়িক এবং ভ্রমণ সংক্রান্ত নানা নথিপত্র হ্যাকারদের হাতে পড়েছে, যা তারা পর্যায়ক্রমে প্রকাশ করছে। তবে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হ্যাক হওয়া ইমেইলগুলোতে এফবিআইয়ের নিজস্ব কোনো সংবেদনশীল তথ্য ছিল না। আরেক বার্তা সংস্থা রয়টার্স সর্বপ্রথম এই সাইবার হামলার খবরটি প্রচার করে। 

 

এই ঘটনার পেছনে দায়ী হ্যাকিং গ্রুপটি চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একটি বড় চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছিল, যার ফলে তাদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। হ্যাকারদের দাবি অনুযায়ী, ইরানের স্কুলে হামলা চালিয়ে গণহত্যা করার প্রতিশোধ নিতেই তারা এই সাইবার আক্রমণ পরিচালনা করেছে।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন