আন্তর্জাতিক

এবার ইউরোপের দেশগুলোর জাহাজ জব্দের হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউরোপীয় দেশগুলো কোনো ধরনের জব্দের পদক্ষেপ নিলে মস্কোও এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশের দূরপ্রাচ্যে নৌবাহিনীর মহড়া পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

পুতিন অভিযোগ করেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে কিছু দেশের কর্তৃপক্ষ রুশ ব্যবসায়িক জাহাজগুলোর চলাচল সীমিত করার চেষ্টা করছে। এমনকি তারা রুশ জাহাজ জব্দ করে সম্পত্তি লুটের পরিকল্পনাও করছে।

 

তিনি এই ধরনের কার্যক্রমকে সরাসরি ‘জলদস্যুতা ও ডাকাতি’ বলে অভিহিত করেন। পুতিন স্পষ্ট জানান, এমন পদক্ষেপ বাস্তবে নেওয়া হলে রাশিয়াও চুপ থাকবে না। তখন শুধু নির্দিষ্ট ওই জলসীমায় নয়, বরং রাশিয়া নিজের সুবিধামতো যেকোনো জায়গাতেই এর পাল্টা জবাব দেবে।

 

অন্যদিকে রুশ প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ভিক্টর লিনা পুতিনকে জানান, ব্রিটেন ও ফ্রান্সের মতো অমিত্র দেশগুলোও নিজেদের স্বার্থে তৃতীয় দেশের পতাকাবাহী জাহাজে পণ্য আনা-নেওয়া করে। পশ্চিমা দেশগুলোর এই কার্যক্রমও একধরনের গোপন নৌবহর। তিনি আরও বলেন, এই ধরনের শত্রুভাবাপন্ন দেশের জাহাজ ও তাদের গোপন নৌবহর চিহ্নিত করে তল্লাশি এবং আটকের মতো পূর্ণ প্রস্তুতি ও সামর্থ্য তাদের রয়েছে।

 

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে রাশিয়ার তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা গোপন নৌবহরের ওপর চাপ আরও বাড়াতে চাইছে। এর অংশ হিসেবে শত শত জাহাজে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি কিছু জাহাজ ও নাবিকদের আটক করে তল্লাশি করা হচ্ছে। এছাড়া কিছু ইউরোপীয় সরকার নিষেধাজ্ঞার পথ রোধ করতে আরও কড়া সামুদ্রিক নিয়ম চালুর কথা ভাবছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন