হরমুজ প্রণালির জলরাশির ওপর উড্ডয়নরত একটি এমকিউ-৯ রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরজিসি পরিচালিত নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালির আকাশসীমায় মোতায়েন করা ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিখুঁত নিশানায় ড্রোনটিতে আঘাত হানা হয়। মানববিহীন এই অত্যাধুনিক আকাশযানটি ঠিক কোন জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, মূলত মার্কিন বিমান বাহিনীই এই বিশেষ ধরনের রিপার ড্রোনগুলো পরিচালনা করে থাকে।
ইরানের দাবি অনুযায়ী, ওই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা এ নিয়ে ৩০টিরও বেশি মার্কিন রিপার ড্রোন সফলভাবে প্রতিহত বা ভূপাতিত করেছে।
ডিবিসি/এসডব্লিউএন