সম্প্রতি এমইপি গ্রুপের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা সভা ২০২৬ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল আগামী বছরের জন্য একটি সুসংগঠিত ও ফলপ্রসূ ব্যবসায়িক রোডম্যাপ প্রণয়ন করা।
সভায় উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার, সহকারী পরিচালক ও সিএফও জেমস টুটুল মণ্ডল এবং সিনিয়র জেনারেল সেলস ম্যানেজার এস. এম. হাবিবুর রহমান।
সভায় কোম্পানির সামগ্রিক বিক্রয় প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং কার্যকর বিক্রয় কৌশল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নতুন বাজার সম্ভাবনা চিহ্নিতকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিচালক শকিল আলম চাকলাদার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিক্রয় বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান নিশ্চিত করা।
আলোচনায় সহকারী পরিচালক ও সিএফও জেমস টুটুল মণ্ডল প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, সঠিক পরিকল্পনা ও সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আগামী বছরে এমইপি গ্রুপ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
এছাড়া সিনিয়র জেনারেল সেলস ম্যানেজার এস. এম. হাবিবুর রহমান মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রম জোরদার এবং বাজার বিস্তারে কার্যকর কৌশল বাস্তবায়নের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, গ্রাহকের আস্থা, গুণগত মান এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে শিল্পখাতে নিজেদের নেতৃত্ব ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
ডিবিসি/টিবিএ