বিদ্যুৎ, জ্বালানী ও খণিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে পূর্বে দায়েরকৃত মামলায় সমনে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার।
এর আগে গত ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে 'নাস্তিক' বলায় মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হতে সমন জারি করেন।
ডিবিসি/আরএসএল