ঢাকা, ২ জানুয়ারি: দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন।
রিট আবেদনে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। আদালতে রিটকারী নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
এ বিষয়ে আইনজীবী জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
ডিবিসি/পিআরএএন