জাতীয়

এলপিজির দাম কমল ৫৫ টাকা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও ১৭ দিন আগে গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ গত দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন