ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, শিক্ষা

যশোরে এসএসসিতে শূন্য পাস করা ১১ শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ

যশোরে এসএসসিতে শূন্য পাস করা ১১ শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ

সারা বাংলা, শিক্ষা

যশোরে এসএসসিতে শূন্য পাস করা ১১ শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে আগস্ট ২০২৬ ০২:৪৯:৫৭ অপরাহ্ন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। চরম ফল বিপর্যয়ের এই ঘটনায় ওই ১১ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে যশোর শিক্ষাবোর্ড।

সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদেরকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

 

প্রেরিত ওই চিঠিতে শিক্ষাবোর্ড জানতে চেয়েছে, প্রতিষ্ঠানগুলোর এমন ভয়াবহ ফল বিপর্যয়ের প্রকৃত ও উপযুক্ত কারণ কী। একইসঙ্গে, পাঠদানে চরম অবহেলা ও গাফিলতি করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, নোটিশে সেটিও জানতে চাওয়া হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন