শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন। প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পূর্বনির্ধারিত তারিখ ২০ জুলাইয়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফলাফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে গত ১৮ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান যে, ২০ তারিখে ফল প্রকাশ হচ্ছে না। তবে সে সময় তিনি জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতির কথা উল্লেখ করেছিলেন। শেষ পর্যন্ত সেই তারিখ পিছিয়ে ১০ আগস্ট নির্ধারণ করা হলো।

 

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন