বাংলাদেশ, জাতীয়

ওবায়দুল কাদের ঈদ শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

শনিবার ২২শে এপ্রিল ২০২৩ ০৩:১৫:২৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। এটি মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমি এ পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।


মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। এটি মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমি এ পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক আমাদের এ জন্মভূমি। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুনাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারী, দুঃখ-জরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে বৈশ্বিক নানা সংকট মোকাবিলা করে  আবারো ঘুরে দাঁড়াতে শুরু করেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে আমরা তীরে পৌঁছাবো ইনশাল্লাহ।

আসুন, মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করি। সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায়  জাগিয়ে তুলি নিজেকে,সমাজকে,সর্বোপরি আমাদের দেশকে। অপেক্ষা করি পরবর্তী সকালের বর্ণময় ঈদের জন্য।

ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙ্গা জনস্রোত দেখা গিয়েছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন।তবে সকলের আন্তরিক প্রয়াস ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে অনেক বারের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে।ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা,সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক-শ্রমিক নেতৃবৃন্দ,পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও সাংবাদিক বৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে  জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করার জন্য নিরলস প্রয়াস অব্যাহত রাখবো। দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।

সবাইকে আবারো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক।

আরও পড়ুন