রাজনীতি

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২৬ ০৮:১২:০২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন