আন্তর্জাতিক, এশিয়া

ওমানে প্রবাসীদের জন্য ইউএস ইমিগ্রেশন সেমিনার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত দিকনির্দেশনা দিতে রাজধানী মাস্কাটের হোটেল শেরাটনে আয়োজিত হলো এক বিশেষ সেমিনার।

নিউইয়র্ক ভিত্তিক ইউএস ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন এ 'ইউএস ইমিগ্রেশন অ্যাডভাইজরি ইভেন্ট'-এর আয়োজন করেন। সেমিনারে অ্যাটর্নি রাজু মহাজন যুক্তরাষ্ট্রে বিদ্যমান বিভিন্ন ইমিগ্রেশন অপশন, ফ্যামিলি-বেসড ও এমপ্লয়মেন্ট-বেসড ভিসা প্রক্রিয়া, সন্তানদের ভবিষ্যৎ ও শিক্ষা পরিকল্পনা এবং যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

 

এছাড়া তিনি সেমিনারে অংশগ্রহণকারী প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন