বিবিধ, প্রবাস

ওমানে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ ০৭:৪৫:২৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান, প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

 

কার্যক্রমের উদ্বোধন করেন রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম। এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম। এ সময় দূতাবাসের কর্মকর্তা, ওমান প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন