বাংলাদেশ, জেলার সংবাদ

ওমানে লরিচাপায় প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানের আল বিদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ (২২) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের মৃত শফিকুল ইসলামের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি একই উপজেলার পাইন্দং ইউনিয়নে নানার বাড়িতেই বেড়ে ওঠেন।

 

জানা যায়, ২৫ জুন রাতে নিজের কর্মস্থলের সামনে রাস্তা পার হচ্ছিলেন আরিফ। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত আরিফের মামা ডা. মুহাম্মদ করিম জানান, মায়ের একমাত্র সন্তান আরিফ পরিবারের হাল ধরতে গত চার বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন