আন্তর্জাতিক

ওমানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালার উপকূল থেকে প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কে এই কম্পন ধরা পড়ে বলে জানিয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টার জানিয়েছে, সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে সৃষ্ট এই ভূকম্পনটি মূলত ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথককারী এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, প্রাকৃতিক এই দুর্যোগের পাশাপাশি ভূরাজনৈতিকভাবেও চাপে রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে। দেশটিতে থাকা মার্কিন স্থাপনা এবং উপকূলে বেশ কয়েকটি জাহাজ ইতিমধ্যেই হামলার শিকার হয়েছে।

 

অন্যদিকে, একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের এই প্রবল কম্পনের প্রভাবে পার্শ্ববর্তী দেশ গুয়াতেমালা ও এল সালভাদরেও বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং মেক্সিকোর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন