বাংলাদেশ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৭ই জুন ২০২৬ ০৪:০১:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানে সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম (৪০) নামের মিরসরাইয়ের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার (৭ জুন) রাত ১০টার দিকে ওমানের লুলু মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মরহুম মোহাম্মদ মিস্ত্রীর চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, শনিবার রাতে লুলু মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতেই ওমান থেকে টেলিফোনের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। পরবর্তীতে সেখানে অবস্থানরত শহীদুলের সহকর্মী এবং তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

 

নিহতের ভাই জানিয়েছেন, টেলিফোনে ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর তারা ওমানে থাকা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী কয়েকদিনের মধ্যে শহীদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


ডিবিসি/টিবিএ

আরও পড়ুন