আন্তর্জাতিক

ওমান সফর শেষে ফের পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মস্কো যাওয়ার আগে তিনি আবারও পাকিস্তান সফর করবেন বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরাগচিকে বহনকারী বিশেষ বিমানটি শিগগিরই পাকিস্তানের রাজধানীর উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। আল জাজিরা জানতে পেরেছে, তার ব্যক্তিগত বিমান 'মেরাজ' এরই মধ্যে তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং আগামী দুই ঘণ্টার মধ্যে নূর খান বিমানঘাঁটিতে পৌঁছাবে।

 

এর আগে ইসলামাবাদে প্রথম দফা আলোচনা শেষে যুদ্ধ বন্ধের বিষয়ে দিকনির্দেশনা নিতে আরাগচির প্রতিনিধি দলের একটি অংশ তেহরানে ফিরে গিয়েছিল। আজ রাতেই সেই প্রতিনিধি দলটিরও তার সঙ্গে ইসলামাবাদে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

আরাগচি এর আগে তার প্রথম ইসলামাবাদ সফরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। সেসব বৈঠকে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছিল।

 

এর আগে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই সফরের বিষয়টি নিশ্চিত করে আরাগচি জানিয়েছিলেন, বন্ধু দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করতে একটি কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ইসলামাবাদ, মাস্কাট এবং মস্কো সফর করবেন। ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তার মস্কোর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন