ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ মার্কিন নৌবাহিনী জব্দ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।
তবে এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স' মার্কিন এই নৌ-অভিযানকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায় যে, মার্কিন নৌবাহিনীর এই 'সশস্ত্র জলদস্যুতার' যথাযথ প্রতিশোধ নেওয়া হবে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর