ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পেছনে ভারতীয় প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ঢাকা-৮ আসনে ১১ দল সমর্থিত এই প্রার্থী আরও বলেন, সরকার তারেক রহমানের ভয়ে ভীত হয়ে মাঝেমধ্যেই জনগণের ওপর হামলা চালাচ্ছে। তারেক রহমানকে 'কাগুজে বাঘ' আখ্যা দিয়ে তিনি সরকারকে ভয় না পেয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান। সমাবেশে পুলিশের হামলার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন, সরকারের একটি অংশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
ডিবিসি/আরএসএল