ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ই ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর জনসংযোগ চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা দ্রুত পালিয়ে যায়।
বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। হামলার আগে জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে দুপুর ১২টার দিকে ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে একটি পোস্টও দিয়েছিলেন তিনি।
ডিবিসি/এএমটি