বিবিধ

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন তাদের প্রিমিয়াম ক্যাটাগরির চারটি নতুন মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে উন্মোচন করেছে। আজ মঙ্গলবার (১২ মে) ২০২৬ রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সগুলো উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নতুন মডেলগুলোর পর্দা উন্মোচন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

নতুন উন্মোচিত মডেলগুলোর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চালিত টপ-লোডিং ওয়াশিং মেশিন। এই প্রযুক্তির ফলে মেশিনটি কাপড়ের ধরণ ও ওজন স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে উপযুক্ত ওয়াশ সেটিং নির্ধারণ করতে সক্ষম। এ ছাড়াও ফ্রন্ট-লোডিং সিস্টেমে স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ ৮ ও ৯ কেজির নতুন মডেল, স্টিম ওয়াশ প্রযুক্তির ৮ কেজির মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার একটি বিশেষ ওয়াশার-ড্রায়ার কম্বো বাজারে আনা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন মডেলগুলোর ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় করবে, অন্যদিকে অত্যন্ত কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। বিশেষ করে ১২ কেজির ওয়াশার-ড্রায়ার মডেলটিতে একই সাথে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা থাকায় ব্যবহারকারীরা দ্রুত ও ঝামেলামুক্ত লন্ড্রি সমাধান পাবেন। আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোমের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই প্রিমিয়াম পণ্যগুলো নকশা করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিএমও জোহেব আহমেদ বলেন, আন্তর্জাতিক মানের ফিচার ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান ওয়ালটনের প্রকৌশলীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করে জানান, সাশ্রয়ী দাম এবং গুণগত মানের কারণেই ওয়ালটন আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে, যা বাংলাদেশের জন্য গৌরবের।

 

গাজীপুরের চন্দ্রায় অবস্থিত নিজস্ব কারখানায় ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনে বর্তমানে ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন তৈরি করছে ওয়ালটন। টাচ-স্ক্রিন প্যানেল, স্টেইনলেস স্টিল বডি এবং বিশেষ ঘূর্ণন কৌশলের কারণে এই পণ্যগুলো দীর্ঘস্থায়ী ও কাপড়বান্ধব হিসেবে ইতোমধ্যে গ্রাহকপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন