দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন আরও দুই ক্রেতা। তারা হলেন, রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম।
আসন্ন ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে নগদ ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছে তাদের পরিবার। চলতি সিজনে এর আগেও ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।
সম্প্রতি রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন।
এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার পক্ষ থেকে আয়োজিত অপর এক পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতেও ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পৃথকভাবে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা আবারো মিলিয়নিয়ার অর্থাৎ নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি ও নিশ্চিত উপহার জেতার সুবিধা। আসন্ন ঈদুল আজহা পর্যন্ত ক্রেতারা ওয়ালটন পণ্য কিনে এই আকর্ষণীয় সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।
ডিবিসি/টিবিএ