আন্তর্জাতিক

ওয়াশিংটনে আজ ইসরায়েল-লেবানন শান্তি আলোচনা, প্রত্যাখ্যান হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক বিরল ও প্রত্যক্ষ শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে কূটনৈতিক এই তৎপরতা শুরু হওয়ার আগেই একে ‘নিরর্থক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় (১৫:০০ জিএমটি) ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূত বৈঠকে বসবেন। লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের এই বিশেষ আলোচনায় সরাসরি মধ্যস্থতা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এটি একটি ‘কার্যনির্বাহী পর্যায়ের’ আলোচনা। এর মূল লক্ষ্য হলো— লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান বন্ধে একটি কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা। সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা প্রশমনে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে একটি স্থায়ী চুক্তি বা রূপরেখা তৈরি করা।

 

এদিকে, এই আলোচনার কোনো গুরুত্ব নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি আগ্রাসন চলাকালীন এ ধরনের আলোচনা কেবলই সময়ের অপচয়। লেবানন সরকারের প্রতি তাদের আহ্বান, আলোচনার টেবিলে না বসে বর্তমানে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার দিকেই যেন সব শক্তি ব্যয় করা হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন