আন্তর্জাতিক, ভারত

ওয়েব সিরিজের কায়দায় স্ত্রীকে কুপিয়ে খুন, দিল্লিতে গ্রেপ্তার স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে এইচবিও-এর ‘ট্রু’ ক্রাইম সিরিজ 'দ্য স্টেয়ারকেস'-এর অনুকরণে স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল ৬২ বছর বয়সী এক সফটওয়্যার কনসালট্যান্টের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লিতে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কমল সিং দীর্ঘদিনের সম্পত্তিগত বিবাদের জেরে গত ৩০ জুলাই তার স্ত্রী কোমল সিংকে হত্যা করেন।

ঘটনার দিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্ত্রী ব্যালকনিতে কাপড় শুকোতে গেলে কমল পিছন থেকে তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। স্ত্রী প্রাণ বাঁচাতে রান্নাঘরে পালানোর চেষ্টা করলে কমল তাকে বসার ঘরে টেনে নিয়ে যান এবং কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

 

খুনের পর ওয়েব সিরিজের কৌশল কাজে লাগিয়ে প্রমাণ লোপাটের জন্য রক্তমাখা পোশাক ও তলোয়ার একটি ব্যাগে ভরে স্কুটারে করে পালিয়ে যান কমল। যাওয়ার পথে অস্ত্রসহ ব্যাগটি ফেলে দেন। পালানোর আগে স্ত্রীর ঘর ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিনি প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন। রাতে ছেলে গৌরব বাড়ি ফিরে মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

তদন্তকারীদের বিভ্রান্ত করতে অভিযুক্ত প্রথমে গোরক্ষপুরের দিকে রওনা হয়ে মোবাইল বন্ধ করে দেন এবং পরে নেপালে পালানোর ছকে মথুরায় চলে যান। তবে তিন দিন টানা তল্লাশির পর মথুরা রেলওয়ে স্টেশনের কাছ থেকে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সম্পূর্ণ টাকা উদ্ধার করে।

 

তদন্তে জানা গেছে, নতুন কেনা একটি সম্পত্তির মালিকানা এবং কমলের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি চলছিল, যার পরিণতিতে এই নৃশংস হত্যাকাণ্ড।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন