জেলার সংবাদ, অপরাধ

কক্সবাজারে অটোরিকশাযোগে পাচারকালে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশাযোগে পাচারকালে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।


আটককৃতরা হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী কাঁঠালবাগান পাড়ার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (২৮), একই ইউনিয়নের উত্তর পাতাবাড়ী এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে মো. ইদ্রিস (৪৮) ও কুতুপালং মধুরছড়া এলাকার মো. কাশেমের ছেলে শামসুল আলম (২৪)।


আ. ম. ফারুক বলেন, সোমবার দুপুরে যানবাহনযোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় জনৈক শহীদুল্লাহ জমিলুর বিউটি হার্ডওয়্যার দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। একপর্যায়ে কক্সবাজারমুখী সন্দেহভাজন একটি অটোরিকশা সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে চালক ও আরোহীরা নির্দেশ অমান্য করে গাড়ি রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় তারা।


পরে আটকদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।


আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন