জেলার সংবাদ

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, অগ্নিদগ্ধসহ আহত ৯

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১:২৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং সেনাবাহিনীর ২টি টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গ্যাস পাম্পটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাম্পের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এখন পর্যন্ত এই ঘটনায় অগ্নিদগ্ধসহ অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনীর ২টি টিম ও ২টি ওয়াটার ব্রাউজার। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকান্ডস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে কাজ করছে সেনাবাহিনী। বিস্ফোরণের ফলে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।


জানা যায়, আজ সন্ধ্যায় ওই পাম্পটিতে প্রথম গ্যাস লিক হওয়ার বিষয়টি ধরা পড়ে এবং ফায়ার সার্ভিসকে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ মাইকিং করে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরে যেতে এবং আগুন না জ্বালাতে অনুরোধ করা হয়েছিল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন