জেলার সংবাদ

কক্সবাজারে ট্রলার থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা আগস্ট ২০২৬ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা ট্রলার ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সোমবার দিবাগত মধ্যরাত আনুমানিক ২টার দিকে শাহপরীর দ্বীপের নাফ নদী ও সাগরের মোহনা এলাকায় একটি সন্দেহভাজন ট্রলার ঘোরাঘুরি করতে দেখে কোস্ট গার্ডের টহল দল। ট্রলারটিকে থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত ট্রলারটি চালিয়ে গোলারচর এলাকায় রেখে অন্ধকারে পালিয়ে যায়।

 

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পরিত্যক্ত ট্রলারটিতে তল্লাশি চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

 

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ক্রিস্টাল মেথ আইস ও ট্রলারটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলার বজায় রাখা ও মাদক পাচার রোধে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন