বিবিধ

কক্সবাজারে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন দিনব্যাপী ডিলার কনফারেন্স সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ডিলার কনফারেন্স ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেসের ক্রাউন প্লাজায় এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হয়।


এবারের কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০-এরও বেশি ডিলার অংশগ্রহণ করেন। মূলত ডিলারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই গেট-টুগেদার প্রোগ্রামের আয়োজন করা হয়।


তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল বৈচিত্র্যময় সব কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: ভবিষ্যতে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ও ব্যবসায়িক মতবিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম ও ইন্টারঅ্যাকটিভ সেশন।


অনুষ্ঠানে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার হানিফ শিকদার, ডেপুটি জেনারেল ম্যানেজার তাইফুর রহমান, সিনিয়র এজিএম মাহবুবুল আলম, ম্যানেজার (ইন্টারনাল অডিট) শফিউল আলম।


বক্তারা তাদের বক্তব্যে কোম্পানির সাফল্যের নেপথ্যে ডিলারদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ডিলাররাই কোম্পানির মূল চালিকাশক্তি এবং পলি ক্যাবলস সবসময় তাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী ও আধুনিক করতে প্রতিশ্রুতিবদ্ধ।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ডিলাররা এই আয়োজনের প্রশংসা করেন এবং এটিকে একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ২৮ এপ্রিল কনফারেন্সের সমাপ্তি ঘটে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন