জেলার সংবাদ

কক্সবাজারে পানি নামলেও কমেনি জনদুর্ভোগ

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৃষ্টিপাত কমে আসায় কক্সবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসি মানুষের দুর্ভোগ এখনো কমেনি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে এবং চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরীর মতো নিম্নাঞ্চলে এখনো প্রায় এক লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।

 জেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণের কথা জানালেও দুর্গম এলাকায় এখনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে এবং অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত গত নয় দিনের মধ্যে সর্বনিম্ন (৪৯ মিলিমিটার) থাকায় মাতামুহুরীসহ প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

 

 যদিও আগামী   ২/১ দিন হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এই টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে এ পর্যন্ত রোহিঙ্গাসহ ৩২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন