যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান।
এরপর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রতিনিধিদের সঙ্গে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন।
ব্যারোনেস চ্যাপম্যান বালুখালী ৭ নম্বর ক্যাম্পে শিক্ষা, নারী উন্নয়ন, খাদ্য বিতরণ ও জীবিকা উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরে মন্ত্রী মধুছড়া এলাকায় যান এবং সেখানে সাবান উৎপাদন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেন।
ডিবিসি/এএমটি