বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজারে মৎস্যঘের দখলে দুর্বৃত্তদের অস্ত্রের মহড়া, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের পেকুয়ায় মৎস্যঘের দখলকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অস্ত্রের মহড়াকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা ও মোক্তরের ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।

 

আটকরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

 

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকার একটি মৎস্যঘের দখলকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে উত্তেজনার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।

পরে আটকদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ২টি গুলি, ১৫টি গুলির খালি খোসা এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

ডিবিসি/এইচএপি

আরও পড়ুন