জেলার সংবাদ, অপরাধ

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে আরসা কমান্ডার জাহিদ গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৭:২৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার দুর্ধর্ষ কমান্ডার জাহিদ হোসেন লালুকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

তিনি কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী ছিলেন। জাহিদ হোসেন ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী এবং রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

 

উখিয়ায় সেনাবাহিনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয়, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ক্যাম্পগুলোতে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন