কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আহ দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুনুশি (৭) ওই এলাকার জামাত হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে উখিয়াসহ কক্সবাজারে থেমে থেমে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ের ঢাল ও খাদের বসতঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ের মাটি ও পাথরের বড় খণ্ড জামাত হোসেনের বসতঘরের ওপর এসে পড়লে চাপা পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
ঘটনার পরপরই এপিবিএন পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ১৪ জনের মৃত্যু হলো।
ডিবিসি/এমএনকে