জেলার সংবাদ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ৪ ছাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবল ঝড়-বৃষ্টির সময় মাদ্রাসার দেয়াল ধসে ৪ জন ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। বুধবার (৮ জুলাই) বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ-৩ ব্লকে অবস্থিত খতিজাতুল কোবরা (রা.) মহিলা হেফজখানায় এই দুর্ঘটনা ঘটে।

উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ওই মহিলা হেফজখানায় প্রবল ঝড়-বৃষ্টির কারণে হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে। এতে মাদরাসায় অবস্থানরত ৭ জন ছাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা ও এপিবিএন সদস্যরা আহতদের উদ্ধার করে ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


নিহতরা হলেন: রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২), উমাইসা বিবি (১৩)। আর আহতরা হলেন: আসরা (৯), বেগম জান (১৫), ফারেসা বিবি (১২)।


১৪ এপিবিএন অধিনায়ক সিরাজ আমিন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন