ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

কচুয়ায় মেয়র পদে নৌকার মাঝি স্বপন

কচুয়ায় মেয়র পদে নৌকার মাঝি স্বপন

রাজনীতি

কচুয়ায় মেয়র পদে নৌকার মাঝি স্বপন

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই জানুয়ারী ২০২১ ০৩:৫৮:০০ পূর্বাহ্ন

চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন।

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের পৌরসভায় নির্বাচনে তিনি নির্বাচনে লড়বেন। বুধবার (১৩ জানুয়ারি) রাতে প্রার্থী ঘোষণার পরই বাধভাঙা আনন্দে মেতে ওঠেন তার কর্মী ও সমর্থকরা। পৌর এলাকার বিভিন্ন স্থানে চলে মিষ্টি বিতরণ। বিভিন্ন স্থানে মেয়র নাজমুল আলম স্বপনের পক্ষে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীবৃন্দ।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। নেত্রীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে কচুয়াবাসীর প্রতি আহ্বান জানাই।

আরও পড়ুন