আন্তর্জাতিক

কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছি: মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের মারাত্মক প্রভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। রবিবার (১২ জুলাই) দেওয়া এক বার্তায় মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের সরকার, জনগণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এই সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, এই প্রাকৃতিক দুর্যোগে যারা আপনজন হারিয়েছেন এবং যাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি মালদ্বীপের গভীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে। এই কঠিন দুর্যোগময় মুহূর্তে মালদ্বীপ দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, অটুট মনোবল ও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কামনা করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন