বিবিধ

কনডমের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থায় বিবাহিত দম্পতিদের সুরক্ষিত শারীরিক সম্পর্ক ও পরিবার পরিকল্পনায় উৎসাহিত করতে পরিচিত মুখপাত্র বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিশ্বের নামিদামি ব্র্যান্ডগুলোর সঙ্গে জনপ্রিয় ক্রীড়াবিদ, সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সাররা কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের যুক্ত করছেন।

জনস্বাস্থ্য যোগাযোগ কৌশলে (Behavior Change Communication) এটি একটি অত্যন্ত যুক্তিযুক্ত ও ইতিবাচক পদক্ষেপ। মূলত সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই তারকারা এই ধরনের প্রচারণায় অংশ নিচ্ছেন।


পার্শ্ববর্তী দেশ ভারতে রণবীর সিং, কার্তিক আরিয়ান, রাধিকা আপতের মতো জনপ্রিয় অভিনয় তারকারা বিভিন্ন সময়ে কনডম ক্যাম্পেইনে অংশ নিয়ে আলোড়ন তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড 'সেনসেশন কনডমস' (Sensation Condoms)-এর ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির। সমাজ সচেতনতামূলক এই উদ্যোগে তার এই অংশগ্রহণ নেটিজেন এবং মার্কেটিং বিশ্লেষকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


বাংলাদেশে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (SMC) দীর্ঘ ৫০ বছর ধরে পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। কনডম প্রচারণায় তাদের সুদক্ষ ও কৌশলগত পদক্ষেপ সবসময়ই মার্কেটিং বিশ্লেষকদের মহলে সমাদৃত।


বিশেষজ্ঞদের মতে, কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করার বিষয়টি সামাজিক আচরণ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এই সংক্রান্ত তথ্যকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলে। বিশ্বব্যাপী এমন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো-সঠিক স্বাস্থ্য বার্তা পৌঁছে দেওয়া, কনডম নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা বা ট্যাবু কমানো, তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং নকল পণ্যের স্বাস্থ্যঝুঁকি এড়াতে আসল পণ্য ব্যবহারে উৎসাহিত করা।


জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক স্টিগমা বা সংকোচ ভেঙে এখন মিডিয়া, চিকিৎসক সমাজ, ইনফ্লুয়েন্সার ও সেলিব্রেটিদের দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। সেই সঙ্গে গণমাধ্যম, স্বাস্থ্য সংস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন