কন্যা সন্তানের বাবা-মা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ।
বুধবার নিউইয়র্কের উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন নওশীন। মা-মেয়ে দুজনই সুস্থ রয়েছেন।
খুশির খবরটি যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এ সময় মেয়ে ও স্বামী হিল্লোলের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে জানানো হয়, তাদের মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা।
নওশীন যুক্তরাষ্ট্রের একটি মেডিক্যাল সেন্টারে চাকরি করছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তারা।