আন্তর্জাতিক, ভারত

কফির বিলের উপর নামের বদলে ‘মোটা কালো শার্ট পরা লোক’ লিখে বিতর্কে বেঙ্গালুরুর ক্যাফে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রাহকের বিলের রসিদে নামের জায়গায় অবমাননাকর শারীরিক বিবরণ লেখার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফে ‘সাবকো দ্য ক্রাফটারি’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের ‘ব্যাঙ্গালোর ফুডিজ’ গ্রুপে এক ভুক্তভোগী গ্রাহক তাঁর রসিদের ছবি প্রকাশ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

ওই রসিদে গ্রাহকের নামের স্থানে লেখা ছিল ‘লিটল ফ্যাট ব্ল্যাক শার্ট’ বা ‘খাটো মোটা কালো শার্ট’। গ্রাহক জানান, ক্যাফে কর্মীদের চেনার সুবিধার জন্য এটি লেখা হলেও শারীরিক গঠনকে এভাবে রসিদে তুলে ধরা অত্যন্ত অপেশাদার ও অবমাননাকর। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে লেখেন, ভুক্তভোগী একজন পুরুষ বলেই বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না; শারীরিক অবয়ব নিয়ে কটূক্তি বা ‘বডি শেমিং’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হলে ক্যাফে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগী গ্রাহককে তাদের অভ্যন্তরীণ অভিযোগ প্রতিকার কমিটিতে বিস্তারিত জানানোর অনুরোধও জানানো হয়।

তবে ক্যাফের এই ক্ষমা প্রার্থনা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে কর্তৃপক্ষের ভুল স্বীকার ও দায় নেওয়ার প্রশংসাসূচক মন্তব্য করলেও, কর্মীদের বরখাস্ত করা সমস্যার স্থায়ী সমাধান কি না কিংবা এটি নিছক জনসংযোগ কৌশল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন