বাংলাদেশ, জাতীয়

কবি হেলাল হাফিজের জন্মদিন আজ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই অক্টোবর ২০২১ ০৪:৫৮:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়- এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- কালজয়ী এই কবিতার জনক হেলাল হাফিজের ৭৪তম জন্মদিন আজ। 

উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় রচিত কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন, তেমনি এখনও প্রেরণা জোগায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে।  

১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক, আর মা কোকিলা বেগম গৃহিণী। কবির লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে।

তবে প্রথম কাব্যগ্রন্থ 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয় স্বাধীনতার অনেক পরে, ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কবিতা একাত্তর'। কবিতায় অসামান্য অবদানের জন্য হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়।

এ ছাড়াও তিনি পেয়েছেন- আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা। 

আরও পড়ুন