বাংলাদেশ

কমল এলপি গ্যাসের দাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ইতিপূর্বে ১ হাজার ৩৫৬ টাকা ছিল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দর ঘোষণা করা হয়। সংস্থাটি জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

 

জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সম্প্রতি এনবিআর আমদানিকারক ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও আগাম করের ক্ষেত্রে বড় ধরনের সমন্বয় করেছে। এর আগে চলতি মাসের ২ তারিখে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হলেও সরকারের এই নীতিগত পরিবর্তনের ফলে এবার দাম কিছুটা নিম্নমুখী হলো।

 

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস এখন থেকে ৬১ টাকা ৮৬ পয়সায় পাওয়া যাবে, যা আগের তুলনায় ২৮ পয়সা কম। এর আগে গত ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হয়েছিল। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কর কাঠামোর নতুন বিন্যাসের কারণেই এই মূল্য সমন্বয় করা সম্ভব হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন