ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, বলিউড

করোনায় আক্রান্ত ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুর

করোনায় আক্রান্ত ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুর

বিনোদন, বলিউড

করোনায় আক্রান্ত ‘বেবি ডল’ গায়িকা কণিকা কাপুর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২১শে মার্চ ২০২০ ০৯:১২:২২ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড গায়িকা কণিকা কাপুর।পরীক্ষার পর শুক্রবার ‘বেবি ডল’ গায়িকা করোনা পজিটিভ বলে জানা যায় । তারপর থেকে আইসোলেশনেই রাখা হয়েছে তাকে। বলিউডের তারকাদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হলেন কণিকা।

৪১ বছরের এই গায়িকা কিছুদিন আগে লন্ডনে যান। ১৫ই মার্চ তিনি দেশে ফেরেন। কিন্তু বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে যাননি। উল্টো লক্ষনৌয়ের একটি পাঁচতারা হোটেলে একটি পার্টির আয়োজন করেন তিনি। সেখানে নিমন্ত্রিত ছিলেন অনেকেই। এরপরই গায়িকার শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলে।

লক্ষনৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে কণিকাকে ভর্তি করা হয়েছে। গায়িকার পরিবারকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

আরও পড়ুন