ভ্রমণ, জেলার সংবাদ

করোনা আতঙ্কে শেরপুরের পর্যটনকেন্দ্রগুলোতে লকডাউন

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ০৬:৪৩:০৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা আতঙ্কের কারণে শেরপুরের গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ সকল বিনোদন ও পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে শেরপুর জেলা প্রশাসন।

একইসঙ্গে জেলার আবাসিক হোটেলে বহিরাগতদের জন্য কক্ষ বুকিং বন্ধ রাখতেও বলা হয়েছে। সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলোর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে প্রশাসন। এ ঘোষণার পরেই জেলার সকল পর্যটন কেন্দ্রে মাইকিং করে ঘোষণা দিয়ে পর্যটকদের নিজ গন্তব্যে ফেরার আহ্বান করা হয়।

এদিকে, করোনা ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন