আন্তর্জাতিক, ভারত

কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে পুলিশের বাধা

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলকাতার ব্যস্ততম এলাকা রাজাবাজারে জুমার নামাজকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাস্তার ওপর নামাজ পড়া নিয়ে স্থানীয় মুসলিম যুবক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় একদল যুবক রাস্তার ওপর বসে নামাজ পড়ার প্রস্তুতি নিতে শুরু করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেন। পুলিশের বাধা উপেক্ষা করেই ওই যুবকরা রাস্তায় নামাজ পড়ার দাবিতে অনড় থাকেন। তাদের বক্তব্য ছিল, তারা দীর্ঘদিনের প্রথা মেনেই রাস্তায় নামাজ পড়বেন এবং কোনো প্রকার পুলিশি নিষেধাজ্ঞা মানবেন না।


পুলিশ সূত্রে জানা যায়, একদল যুবক উত্তেজিত হয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পুলিশ আধিকারিকের কথায়, "বেশ কিছু যুবক উত্তেজিত হয়ে বলেন যে তারা নতুন কোনো নিয়ম মানেন না এবং রাস্তার ওপরই নামাজ পড়বেন।" এই ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজারের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় দ্রুত চাঞ্চল্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক প্রশাসনিক রদবদলের পর নতুন নিয়মকানুন ও ট্রাফিক আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকার ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা। সংবেদনশীল এলাকা হওয়ায় নিরাপত্তার খাতিরে দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং স্থানীয় প্রবীণদের মধ্যস্থতায় বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন