শপথ কাল

কলকাতায় অমিত শাহ, রাজ্য সরকার গঠনের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই মে ২০২৬ ০২:৫৬:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠন এবং মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে কলকাতায় শুরু হয়েছে উচ্চপর্যায়ের রাজনৈতিক তৎপরতা। এজন্য আজ শুক্রবার (৮ মে) সকালে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

এ দিন দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা চূড়ান্ত হতে পারে।

 

এরপর কাল শনিবার (৯ মে) ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার জমকালো শপথ অনুষ্ঠান।

 

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে এখনও রয়েছে নানা ধোঁয়াশা। এই পদের দৌড়ে রয়েছে শুভেন্দু অধিকারী, নিশিথ প্রামানিক, অর্জুন সিং এবং গৌরি শঙ্কর ঘোষের। তবে দলীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই।

 

এছাড়া, নির্বাচনে জয়ী বিধায়কদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা পাওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ, উৎপল মহারাজ, রাজেশ কুমার ও দীপঞ্জন চক্রবর্তী। দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠনই মূল লক্ষ্য বলে জানা গেছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন