আন্তর্জাতিক, ভারত

কলকাতায় আনন্দবাজার পত্রিকার দপ্তরে হিন্দুত্ববাদীদের হামলা

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার কলকাতার প্রধান কার্যালয়ে মঙ্গলবার (১ সেপ্টম্বর) হিন্দুত্ববাদীদের একটি দল বিক্ষোভ ও হামলা চালায়।

২০ থেকে ৩০ জন বিক্ষোভকারী ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে পত্রিকার প্রবেশপথের সাদা থাম গেরুয়া রঙে রাঙিয়ে দেয় এবং সেখানে গেরুয়া কাপড় জড়িয়ে দেয়।

 

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের বাধা দেয়নি। পরে পত্রিকা কর্তৃপক্ষ থামটি আবার সাদা রঙে রাঙিয়ে দেয়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় আনন্দবাজার কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেয়নি।

 

গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনায় আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করার পর থেকেই বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সঙ্গে পত্রিকাটির বিরোধ তীব্র হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই শব্দচয়নের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন। পরে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করে।

 

মঙ্গলবারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকাটির পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এ হামলার নিন্দা করে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন