বিনোদন

কলকাতায় বিয়ে করলেন অর্ণব

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে অক্টোবর ২০২০ ১২:৫১:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলকাতার রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। 

বুধবার (২৮ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে তাদের বিয়ের রেজিস্ট্রি হয়েছে।

অর্ণবের স্ত্রী সুনিধি রবীন্দ্রসংগীত নিয়ে মাস্টার্স করছেন শান্তিনিকেতন থেকে। সামনেই তার পিএইচডি করার কথা রয়েছে তার। দুপুরে সুনিধির বাড়িতেই ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানা যায়।

গায়িকা সুনিধি নায়েক তার ফেসবুক প্রোফাইলে অর্ণবের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- 'দ্য লাইট অব মাই লাইফ'।

কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক ফেসবুক পোস্টে অর্ণব-সুনিধির ছবি পোস্ট করে লিখেন, ‘হারিয়ে গেছো। এই তো জরুরি খবর! কংগ্রাচুলেশন্স অর্ণব ও সুনিধি।’ উত্তরে অর্ণব লেখেন, ‘থ্যাঙ্ক ইউ’। পোস্টটি শেয়ার করে সুনিধি লেখেন, ‘অলরাইট’।

অর্ণবের মামাতো বোন ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, এর আগে অর্ণব ভারতীয়-বাংলাদেশি সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন ২০০১ সালে। তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে বিবাহের ৭ বছর পর ২০০৮ সালে। এরপর সাহানা এক লন্ডনের নাগরিককে বিয়ে করলেও এতদিন ‘ব্যাচেলর’-ই ছিলেন অর্ণব।

আরও পড়ুন