আন্তর্জাতিক, ভারত

কলকাতা বিমানবন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের (Air traffic Control Building) তিনতলায় আগুন লাগে মঙ্গলবার ( ভোরে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিরাটির উত্তর দমদম দমকল কেন্দ্রের দমকলের তিনটি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। সেরকম ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে বিল্ডিংয়ে তেরঙা টুনি লাইট সাজিয়ে তোলা হয়েছিল। সেই টুনি লাইট থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত অর্থাৎ ঘড়িতে তখন ৪টে বাজে হঠাৎ বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিলতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। তারপরই আগুনের তীব্রতা বাড়ে। দাউদাউ করে জ্বলতে শুরু করে বিল্ডিংয়ের তিনতলার একাংশ। সেইসঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়ে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় আরও দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
     
বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল সূত্রে খবর, ১৫ অগস্ট উপলক্ষে যে টুনি লাইট দিয়ে বিল্ডিং সাজানো হয়েছিল, সেই লাইট থেকেই কোনওভাবে শট সার্কিট হয়ে আগুন লাগে। প্রাথমিকভাবে সেরকমই অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। এটিসি বিল্ডিংয়ের আট তলা থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ, রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে বিমানের অবতরণ পর্যন্ত এটিসি-র অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখেন পাইলটরা। কোন বিমান কোন উচ্চতায় যাবে,পথ নির্দেশিকাও ঠিক করে দেন এটিসির আধিকারিকরা। পাইলটদের মেসেজও পাঠানো হয়। মূলত, বিমান চলাচলে কন্ট্রোল থাকে এই এটিসির উপর। তবে এই পরিস্থিতে সেই সময় বিমান পরিষেবা ব্যাহত হয়। কিন্তু এয়ারপোর্ট অথরিটি আধিকারিকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন