ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আব্দুল্লাহপুরের বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সোমবার (২৫ মে) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট, আজমপুর, হাউজ বিল্ডিং এবং আব্দুল্লাহপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে শত শত যাত্রী গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কাউন্টারগুলোর ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক যাত্রীকে বাইরের সামনের রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে দুপুরে হওয়া বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় যাত্রীদের বাসে ওঠানামার ক্ষেত্রে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যেই কাউন্টারগুলোর সামনে বাস এসে দাঁড়ানো মাত্রই যাত্রীরা অত্যন্ত ব্যস্ততার সঙ্গে নিজ নিজ নির্ধারিত গাড়িতে ওঠার চেষ্টা করছেন।
ডিবিসি/এফএইচআর